ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করলো পুলিশ 

রিপোর্টার সোহেল 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন।মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। এ সময় পুলিশ সদস্যরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি, রাজনৈতিকভাবে তাদের যেন কেউ ব্যবহার করতে না পারে এবং সিনিয়র কর্মকর্তারা যেন তাবেদারি না করেন।এর আগে গণমাধ্যমে পাঠানো পুলিশের অধস্তন কর্মচারী সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, কয়েক বছর ধরে পুলিশের কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছেন।গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারাদেশে পুলিশ সদস্যদের ওপর এবং পুলিশের প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং ৪৫০টি থানা এবং ৭০টি পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন মঙ্গলবার থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করলো পুলিশ 

নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪