ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা দুই মোটরসাইকেল চোরকে ধরে 

রিপোর্টার হাসান মাহমুদ 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর জেলা শহরের মাইজদিতে দুই মোটরসাইকেল চোরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে তাদের সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, সিসি ক্যামেরা দেখে সোনাপুর এলাকা থেকে দুই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে ছাত্ররা। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ খান এবং জায়েদুল ইসলাম তাদের মাইজদী সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ তাদের ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের নোয়াখালী জেলা কারাগারে হস্তান্তর করা হয়।ছাগলনাইয়া থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারজনরোষ থেকে সাবেক এমপি লতিফকে রক্ষা করলো সেনাবাহিনীনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ খান ঢাকা পোস্টকে বলেন, আমরা দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির সদস্যরা সোনাপুরসহ জেলা শহরে শৃঙ্খলা ফেরাতে কাজ করছিলাম। সোনাপুরে কাজ করার সময় দুই মোটরসাইকেল চোরকে ধরা হয়। তারা তিনটা মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তাদের আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেই। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা একটা চক্র। তারা বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরি করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের ১৫ দিনের কারাদণ্ড ও মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা মোটরসাইকেল চোরকে আইনের আওতায় আনতে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনাবাহিনীর হাতে তুলে দিল শিক্ষার্থীরা দুই মোটরসাইকেল চোরকে ধরে 

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪