সংবাদ শিরোনাম ::
নালার ময়লা পানি দিয়ে নালার আর সি সি ডালাই দেওয়ার অভিযোগ।

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
- নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১১০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ডে কলসি দিঘি রোডের পাশে চলমান নালার কাজে নালার কালো রঙের ময়লা পানি দিয়ে নালার কাজ চালিয়ে দায় সারা ইঞ্জিনিয়ার সহ সবাই। যেন দেখার কেউ নেই। এ ধরনের কাজ নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতে চাইলে তারা বলেন, এ কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকার থাকাকালীন।এখন সবাই পলাতক সে কারণে আর কারও বক্তব্য নেওয়া যায়নি। তবে এই কাজের সাথে জড়িত একজন সুপারভাইজার জানান ঠিকাদার এর কোটেশনে পানির টাকা সহ উল্লেখ করা আছে।ঠিকাদারি প্রতিষ্ঠান এর সাথে কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হননি।
















