ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

সাতক্ষীরা জেল হাজত হতে পলাতক আসামী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক গ্রেফতার।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে গত ০৫ আগষ্ট তারিখে সাতক্ষীরা জেলা কারাগার এর অভ্যন্তরে কয়েদীদের মাঝে দাঙ্গা সৃষ্টি হলে সুযোগ বুঝে কয়েকজন কয়েদী জেল ভেঙ্গে পলায়ন করতে সক্ষম হয়।জেল পলাতক একজন আসামী অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের উদ্দেশ্যে মাটিলা সীমান্তে অপেক্ষমান রয়েছে” এরূপ সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের প্রেক্ষিতে অদ্য ২০ আগস্ট ২০২৪ তারিখ ঝিনাইদহের মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ৫২/১২ আর এর বিপরীতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোর আনুমানিক ০৪:৩০ এর সময় মাটিলা গ্রামের মোঃ বাবলুর মেহগনি বাগানের মধ্যে ওত পেতে অপেক্ষমান থাকে।গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক ৫:০০ ঘটিকা হতে ৫ টা:৩০ ঘটিকার মধ্যে মেহগনি বাগানের মধ্যে দিয়ে একজন সন্দেহভাজন ব্যক্তি ভারত সীমান্তের দিকে পালিয়ে যাবার কথা থাকলেও সকাল ৭ ঘটিকা পর্যন্ত উক্ত সন্দেহ ভাজনের কোন কিছু দৃশ্যমান হয়নি। এই অবস্থার প্রেক্ষিতে মাটিলা বিওপির উক্ত টহল দল ছাড়াও আরোও দুইটি বিশেষ টহল দল নিযুক্ত করা হয় এবং আশে পাশের বিওপিতেও সতর্কতা বৃদ্ধি করা হয়।এদিকে অপর একটি সূত্র হতে উক্ত আসামী স্থানীয় মাটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে জঙ্গলে লুকিয়ে থাকতে পারে বলে সংবাদ পাওয়া গেলে আসামীকে ধরার জন্য মহেশপুর ব্যাটালিয়ন কর্তৃক পুরো মাটিলা গ্রাম এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করা হয়। সকাল আনুমানিক ১০:৪০ ঘটিকার দিকে সীমান্ত পিলার ৫৩ এর নিকটবর্তী মাটিলা ঈদগা এর পাশের জঙ্গলে তাকে দেখতে পাওয়া গেছে বলে খবর পাওয়া গেলে বিজিবি টহল দল উক্ত এলাকা ঘিরে অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে উক্ত পলাতক আসামী পুনারায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে। বিজিবির টহল দল তার পিছু নিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে সীমান্ত সংলগ্ন কোদালিয়া নদীতে ঝাপিয়ে পড়ে। এতে বিজিবি টহল দল এর দুই সদস্য নদীতে লাফিয়ে তাকে আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার দিকে আসামিকে আয়ত্বে নিতে সক্ষম হয়। মাটিলা বিওপিতে নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসা বাদে উক্ত গ্রেফতারকৃত আসামী কর্তৃক গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখে সাতক্ষীরা জেল হতে পলায়নের ঘটনার সত্যতা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার না করলেও গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভার নাম- মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা-মো: ভাইজুল ইসলাম, গ্রাম-মোহনপুর, পোষ্ট-কুশনা, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ। সে তার নিজ স্ত্রীকে হত্যার অপরাধে ০১ জুন ২০২২ তারিখ হতে সাতক্ষীরা জেলা কারাগারে হাজতবাস ছিলো। উক্ত মামলার কেইস নং-১৩৮/২২ এবং তার হাজতি নং-২৬৩২২২। গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দের কার্যক্রম চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরা জেল হাজত হতে পলাতক আসামী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক গ্রেফতার।

নিউজ প্রকাশের সময় : ১০:৩৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪