ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

বন্যা মোকাবিলায় বেসরকারি সংস্থাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডঃ ইউনূসের। 

স্টাফ রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

চলমান বন্যায় ত্রাণ কাজে সমন্বয়ে ও বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় করণীয় পদক্ষেপ নিতে বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ।আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেয় ৪৪ টি এনজিওর প্রতিনিধি। সেসময় বন্যা কবলিত এলাকায় ত্রান ও উদ্ধার কাজ কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়।খাদ্য‌ সংকট ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় দেওয়া হয় নির্দেশ ।বৈঠক শেষে এনজিও গুলোর পক্ষ থেকে কথা বলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তিনি বলেন বন্যা ,পরবর্তী সময়ে প্রচুর তহবিলের প্রয়োজন। মাননীয় প্রধান উপদেষ্টা অর্থায়নের জায়গা থেকে আমাদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। এনজিও ,এমএফআই ,সরকারি সকল সেক্টর সমন্বিত কাজ করতে হবে বলে জানান তিনি। আরো বলেন বন্যা পরবর্তী সময় কত টাকা লাগবে সেটা নিয়ে কাজ চলছে। বৈঠকের বিদ্যুৎ সংযোগ, মোবাইল টাওয়ার সচল রাখার উপর জোর দেওয়া হয়েছে বলে বলেন তিনি ।বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানায়, বন্যা দুর্গত এলাকায় এনজিওগুলোকে সমন্বিত কাজ করা আহবান করা হয়েছে। তিনি আরো বলেন এনজিও গুলো বহু সময় ধরে উপকূলে কাজ করেছে। এ ধরনের দুর্যোগ মোকাবেলায় তাদের অভিজ্ঞতা আছে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতেই এই বৈঠক।গত ২০ আগস্ট থেকে দক্ষিণ ও উত্তর- পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা শুরু হয়। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জন ।ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫০ লাখ ।বন্যা পরবর্তী সময় স্বাস্থ্য , খাদ্য ঝুঁকি মোকাবেলায় সব পক্ষকে একত্রে কাজ করার আহ্বানে এ বৈঠক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যা মোকাবিলায় বেসরকারি সংস্থাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান ডঃ ইউনূসের। 

নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪