ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

বানের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর কুমিল্লায়

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাসে মাদ্রাসা থেকে ফেরার পথে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বাগাইরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলো—ওই গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে আয়েশা আক্তার (১০) ও একই এলাকার মোক্তার হোসেনের মেয়ে সামিয়া আক্তার (৯)। তারা দুই চাচাতো বোন নয়াকান্দি ইসহাকিয়া সহিনিয়া দারুল কোরআর মাদ্রাসার ছাত্রী ছিল।তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজন জানান, বরাবরের মতো রোববার সকালে রাস্তা দিয়ে হাঁটুপানি ভেঙে মাদ্রাসায় যায় দুজন। মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়িতে ফেরার পথে রাস্তার ওপর কোমর সমান পানির প্রবল স্রোত ছিল।এ সময় চারজন শিক্ষার্থী পানি ভেঙে বাড়িতে ফিরছিল। গ্রামের কাছাকাছি এলে পানির প্রবল স্রোতে শিক্ষার্থী আয়েশা ও সামিয়া পানির নিচে তলিয় যায়। অন্য দুই শিক্ষার্থী এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। পরে বাড়ির আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়।এলাকাবাসী এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সামিয়া ও আয়েশাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর কুমিল্লায়

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪