ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে

রিপোর্টার মোঃ শান্ত 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

সকলকে সঙ্গে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপু‌রে ঢাকায় বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোল‌নে নিহত পলাশের প‌রিবারকে দেখ‌তে গি‌য়ে তি‌নি এ কথা জানান। এ সময় তি‌নি গণতন্ত্র পুনঃউদ্ধারের আন্দোলনে শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি এ বাংলাদেশে আর ফিরে আসবে না। পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পলাশের গ্রামের ঘাটা‌ন্দি‌তে কবর জিয়ারত করে ভূঞাপর বাসস্ট্যান্ডের জনসভায় যোগদান করেন। এ সময় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে

নিউজ প্রকাশের সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪