ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী হাতেনাতে ধরা, ৩ বাংলাদেশি নারী উদ্ধার

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে মানব পাচারের সময় বিকাশ সরকার (৪১) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিন বাংলাদেশি নারীকে উদ্ধার করা হয়। রোববার (২৫ আগস্ট) রাতে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক বিকাশ সরকার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যানী গ্রামের রাইমোহন সরকারের ছেলে বলে জানিয়েছে বিজিবি।  ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মহেশপুরের সীমান্ত পিলার ৬০/২৯-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের হুদাপাড়া এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করবে। পরে বাঘাডাংগা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। রোববার সন্ধ্যায় বিজিবি সদস্যরা হুদাপাড়া গ্রামের শেষ অংশে বাংলাদেশের অভ্যন্তরে ৩ নারীর অবস্থান নিশ্চিত করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাগরিবের আজানের পরে অন্ধকার হয়ে এলে শূন্যরেখার কাছাকাছি থেকে অজ্ঞাত ব্যক্তি পাখির ডাক দিয়ে সংকেত দিতে থাকে। নারীরা সংকেত বুঝতে না পারায় মানব পাচারকারী অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নারীদের কাছে চলে আসে। সে সময় মানব পাচারকারী তিনজন নারীকে নিয়ে দ্রুত বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়া শুরু করে। বিজিবি তাদের আটকের চেষ্টা করলে তারা ভারতের দিকে দৌড়ে পালাতে থাকে। মানব পাচারকারী শূন্যরেখা থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা অবস্থায় বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে বসে পড়লে বিজিবি টহল দল তাকে আটক এবং তিন নারীকে উদ্ধার করে।সাইফুল ইসলাম জানান, বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন প্রদত্ত পরিচয়পত্র উদ্ধার করে বিজিবির টহল দল। প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে, তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। এদিকে এই তিন নারীকে পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে সোপর্দ করা হবে। এ ছাড়া ভারতীয় মানব পাচারকারীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী হাতেনাতে ধরা, ৩ বাংলাদেশি নারী উদ্ধার

নিউজ প্রকাশের সময় : ০৯:০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪