ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ইশরাক ঃ আ.লীগের অপরাজনীতির ধারা আমরা ভাঙতে চাই 

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করে ফ্যাসিবাদ ও লুটপাট করেছে। দেশকে তারা পৈতৃক সম্পত্তি মনে করেছে। বিভিন্ন সময় মানুষ বন্যায় দুর্ভোগে পড়েছেন, কিন্তু তারা মানুষের পাশে দাঁড়ায়নি। তারা ঢাকায় বসে আরাম-আয়েশ করেছে। অথবা বিদেশে পাচার করা অর্থ দিয়ে ভোগবিলাসিতা করেছে। আগামীতে আওয়ামী লীগের এ অপরাজনীতির ধারা আমরা ভাঙতে চাই।মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় ইশরাক এ কথা বলেন। তার বাবা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। ইশরাক ফাউন্ডেশনটির চেয়ারম্যান।ইশরাক বলেন, আগামীর রাজনীতি হবে জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য। লক্ষ্মীপুরসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় মানুষ খুব কষ্টে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামী দিনেও যেকোনো দুর্যোগে আপনাদের পাশে থাকব। এসময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা মহনাগর দক্ষিণ বিএনপির যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ, বিএনপি নেতা ভিপি আবদুর রহিম, জাকির হোসেন মোল্লা ও মিয়া আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইশরাক ঃ আ.লীগের অপরাজনীতির ধারা আমরা ভাঙতে চাই 

নিউজ প্রকাশের সময় : ০৮:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪