ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

জামায়াত ঃঅন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে

রিপোর্টার হাসান মাহমুদ 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা নির্যাতিত ও নিপীড়িত হতে পারি, কিন্তু ক্ষান্ত হতে পারি না। জামায়াতের চিন্তাধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা।তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এ দেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।শুক্রবার (৩০ আগস্ট) নগরের পতেঙ্গা ও বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শাহজাহান চৌধুরী বলেন, গত ১৫ বছরে জামায়াতের পরিচয় দিয়ে আমরা মাঠে নামতে পারিনি। অনেকে ঘরে থাকতে পারেননি। আামদের এই ত্যাগ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াত ১৮ কোটি মানুষের মুক্তির জন্যে রাজনীতি করেন। সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তায়ালা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন।জাতিসংঘকে জুলাই-আগস্টের সহিংসতা তদন্তের অনুরোধ ড. ইউনূসের স্বৈরাচার হটিয়েছে ছাত্র-জনতা, কোনো দল নয় : জামায়াত আমীরতিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এদেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করা এবং গণতন্ত্রকে উদ্ধার করা।দুর্নীতিবাজদের দমন করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে দেশের অর্থনীতিকে সর্বস্বান্ত করে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করে ব্যাংক, শিল্প ও ব্যবসা বাণিজ্য শেষ করেছে। দুর্নীতিবাজরাই হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু এবং স্বাধীনতার শত্রু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াত ঃঅন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে

নিউজ প্রকাশের সময় : ০৯:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪