ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

সেনা সদস্য সুজন হাঁটুকে সিঁড়ি বানিয়ে প্রশংসায় ভাসছেন 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গতদের উদ্ধার করতে গিয়ে নিজের হাঁটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী নারীদের ট্রাকে উঠতে সহায়তা করে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স করপোরাল (গানার) কাজী সুজন। ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভুজপুর এলাকায় বন্যাকবলিত এলাকায় অসহায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেন। অনেকেই সেনা সদস্য সুজনকে ‘সুপার হিরো’ হিসেবে আখ্যা দিয়েছেন ৩৫০ জনের অধিক বন্যার্তদের উদ্ধার করেন লেফটেন্যান্ট বায়েজিদ ১৬ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীজানা যায়, সেনা সদস্য কাজী সুজনের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার টরকীর কাঁঠালতলী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কর্মরত রয়েছেন। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বন্যার্ এলাকার রেসকিউট টিমের উদ্ধার কাজে যান সুজন। এক পর্যায়ে উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ট্রাক আনা হয়। কিন্তু তাতে কয়েকজন নারী উঠতে পারছিলেন না। ওই সময় তিনি নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাঁটুকে সিঁড়ি বানিয়ে তাদের গাড়িতে উঠতে সহায়তা করেন। মুহূর্তের মধ্যেই এ ঘটনার ধারণকৃত ভিডিও দেশব্যাপী ছড়িয়ে পড়ে।স্থানীয় অনেকেই বলছেন, তরুণ সেনাসদস্য কাজী সুজনের মতোই দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য কাজ করে যাচ্ছে বন্যার্তদের সেবায়। তারুণ্যের এই সহমর্মিতা ও মানবতাবোধ হোক ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস এই চাওয়া সবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেনা সদস্য সুজন হাঁটুকে সিঁড়ি বানিয়ে প্রশংসায় ভাসছেন 

নিউজ প্রকাশের সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪