ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ ও দোয়া অনুষ্ঠিত

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি- 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদী মার্চ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এ “শহীদী মার্চ “শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ। এসময় শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল হোসেন আকন্দ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে মোর্শেদ জিতু, ফারহান ফুয়াদ তুহিন, লিপু, মনি, চৈতি, সোহান, তৌহিদুর রহমান, আশরাফুল, সজীব, আকরাম হোসেন, রবিউল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ ও দোয়া অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪