ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গণঅধিকার পরিষদের বৈঠকে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব’

রিপোটার সৈয়দ মো: স্বাধীন,,,,
  • নিউজ প্রকাশের সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনসহ ১১ সদস্যের একটি প্রতিনিধি দল গত কাল বিকাল ৩.৩০ টায় সচিবালয়ে এই বৈঠকে অংশগ্রহণ করেন। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ চলমান পরিস্থিতিতে গণঅধিকার পরিষদের প্রস্তাবনা তুলে ধরা হয়,১.পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের পথ বন্ধ করে নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরি করা এবং নিয়োগ,পদোন্নতিসহ তদারকিতে ‘স্বতন্ত্র পুলিশ কমিশন’ গঠন করা,২.ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলি চালানো সন্ত্রাসী এবং গণহত্যায় জড়িতদের গ্রেফতারে দ্রুত সময়ে পদক্ষেপ এবং ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ করা,৩. আগামী ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ,৪. পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন ও পুলিশকে দলীয়করণ করাসহ দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও দলবাজ, অসৎ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা,৫. চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে-নিরাপত্তার সাথে কাজ করাসহ দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন ও জেলা শহরের প্রতি থানায় ১০ জন করে সেনা সদস্য নিয়োগ করা। স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কমিউনিটি পুলিশিংকে সক্রিয় করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় মূলক প্রোগ্রাম গ্রহণ,৬. পাসপোর্ট ও ইমিগ্রেশনসহ পুলিশের সর্বস্তরের ঘুষ-দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করা। পুলিশের ঝুঁকিপূর্ণ কাজের ভাতাসহ মাঠপর্যায়ের টহল পুলিশের জন্য পর্যাপ্ত বাজেট প্রদান। থানা/উপজেলা পর্যায়ে অন্যান্য সরকারি কর্মকর্তাদের ন্যায় পুলিশেও ক্যাডার অফিসারদের পদায়ন,৭. পুলিশের কোন সদস্যদের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠলে ১ মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ,৮. সারা দেশে মাদক , চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে ছাত্র- নাগরিকদের সম্পৃক্ত করে পুলিশ কর্তৃক কঠোর পদক্ষেপ গ্রহণ,৯. কাজে যোগদান না করা এবং দায়িত্ব পালনে গাফিলতি করা পুলিশ সদস্যদের চাকরিচ্যুত করা। প্রয়োজনে দ্রুত সময়ে নতুন নিয়োগ,১০. বিট পুলিশিং / কমিউনিটি পুলিশিং সিস্টেমকে আরো কার্যকর করা। ১১. “চাকুরি নয়, সেবা” এই মূলনীতির আলোকে বাংলাদেশ পুলিশকে নতুন করে ঢেলে সাজানো,১২. পুলিশিং সিস্টেমকে উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও দক্ষ বাহিনীতে পরিণত করা,বৈঠকে আরও অংশগ্রহণ করেন উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, এরশাদ সিদ্দিকী, আরিফুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. জুয়েল খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গণঅধিকার পরিষদের বৈঠকে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের প্রস্তাব’

নিউজ প্রকাশের সময় : ১০:০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪