ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

যে কারনে মা হতে চান না তামান্না 

রিপোর্টার মোঃ ইয়াছিন হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

তামান্না ভাটিয়ার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি “স্ত্রী-২” তার ক্যারিয়ারের মাইলফলক হতে হচ্ছে। আলোচনার ঝড় তুলেছে এ ছবিটি। এ সিনেমায় তামান্না কেবলই এক আইটেম গার্ল। “আজ কি রাত” গানটির সঙ্গে দলীয় নৃত্যে নেচেছেন তিনি। অনেকে বলছেন, কৌশিকের “স্ত্রী-২” সিনেমার এই গানই অমর করে রাখবে তামান্নাকে। সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেছেন তামান্না। তিনি সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জানিয়েছেন, কেন তিনি সন্তান নিতে ভয় পান। সেই ব্যাখ্যা দিয়ে তিনি জানান, মা না হলেও তিনি বুঝতে পারেন, একটি শিশুকে লালন-পালন করতে কত কষ্ট করতে হয়। সন্তানকে যে কতটা স্নেহ-ভালোবাসা দিতে হয়, তা পরিমাপযোগ্য নয়।তামান্না আরও বলেন, “আমার বাবা-মা আমাকে এতটাই আদর-যত্ন করেছেন যে, তা আমি আমার সন্তানদের করতে পারব না। এটা আমার জন্য অসম্ভব। একজন মা হতে যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে করা সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে বড় করা পর্যন্ত, পুরো প্রক্রিয়ার কথা ভাবলে আমি শিউরে উঠি।”গত বছর বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের লালগালিচা— সব জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না-বিজয়ের প্রেমের সূত্রপাত বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় একটি গণমাধ্যম। এরপর থেকে এদের নিয়ে নানান গুঞ্জন শোনা যায়।এদিকে “স্ত্রী-২” সিনেমার “আজ কি রাত” গানের সাফল্য সম্পর্কে তিনি বলেন, “জেলার” সিনেমার “কাভালা”, “আরানমানাই-৪” সিনেমার “আচাচো” গানের সাফল্যের পর “স্ত্রী-২” সিনেমার এ গানটি করেছেন তিনি। ভীষণ চিন্তায় ছিলেন, “স্ত্রী-২” সিনেমার গানটি ভক্তদের মন জয় করতে পারবে তো?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারনে মা হতে চান না তামান্না 

নিউজ প্রকাশের সময় : ১০:২৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪