শেরপুরে ছাত্র অধিকার পরিষদের জনসংযোগ ও লিফলেট বিতরণ

- নিউজ প্রকাশের সময় : ১২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে শেরপুরে গণঅধিকার পরিষদের তাদের রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে ১৬ তারিখে রোজ সোমবার জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন আরিফ সাফফারী, মনিরুজ্জামান শুভ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব, সাবেক সংগ্রামী ছাত্র নেতা দূর্জয় হাসান, মোতালেব হোসেন এবং শরিফ হাসান সহ অসংখ্য নেতাকর্মী। আজ শহরের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীরা জনসাধারণের মাঝে রাজনৈতিক মতাদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।গণঅধিকার পরিষদের নেতারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে এবং জনগণের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। তারা দাবি করেন, তাদের নীতি ও আদর্শ জনগণের জীবনের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কার্যকর ভূমিকা রাখবে। লিফলেট বিতরণকালে স্থানীয় বাসিন্দারা দলটির বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবগত হন এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।















