ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

তীব্র যানজট গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন।সকাল থেকে চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ শুরু করলে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।জানা যায়, গাজীপুরের চৌরাস্তা এলাকার ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাস আগে মালিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায়। শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন না দেওয়ায় শ্রমিকরা এ আন্দোলন করেন।মঙ্গলবার সকালে শ্রমিকরা আশপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। এক পর্যায়ে চন্দনা চৌরাস্তা এলাকার আশপাশের বেশ কয়েকটি কারখানা বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।পরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এসে সড়কে অবরোধ সৃষ্টি করে এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের প্রভাবে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়।গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বলেন, মহাসড়ক অবরোধ সৃষ্টিকারী পোশাক কারখানার শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য শিল্প পুলিশ কাজ করছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন।বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের বেতন সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে সোমবার রাত থেকেই বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছে। শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান ঘটবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তীব্র যানজট গাজীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ প্রকাশের সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪