ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, বৈষম্য দূরীকরণের জোরালো দাবি

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকল শিক্ষকদের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।শক্ষক সংগঠনের নেতা মো. গোলাম মোস্তফা (গোলাম) বলেন, আজকের শিক্ষক দিবস থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিন্ডারগার্টেন গুলো যেন বৈষম্যের শিকার না হয়। দেশের প্রাথমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে আমাদের কিন্ডারগার্টেন গুলোর ভূমিকা সব থেকে বেশি। এখানে আমাদের শিক্ষকদের সরকার থেকে কোনো সম্মানি প্রদান বা মূল্যায়ন করা হয় না। প্রাথমিক স্তরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত অথচ এখানে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমাদের এই বৈষম্য দূরীকরণ করতে হবে।বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর শাখার সভাপতি মীর ওবায়েদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (গোলাম) এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শহীদ ক্যাডেট একাডেমী প্রধান শিক্ষক মো. সেতাব আলী, সানিডেল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক আব্দুল করিম, সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টা মো. শফি উদ্দিন, সহ সভাপতি আরিফিনা আক্তার মিতু, মো. ছানোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ পলাশ, মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক শরিফুল মোল্লা মানিক, কোষাধ্যক্ষ মো. আজিম হোসেন, শিক্ষিকা সায়মা জান্নাত প্রমি সহ অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, বৈষম্য দূরীকরণের জোরালো দাবি

নিউজ প্রকাশের সময় : ০২:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪