ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

প্রধান উপদেষ্টার সাথে গণঅধিকার পরিষদের বৈঠকে জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর করার প্রস্তাব।

রিপোর্টার সৈয়দ মো: স্বাধীন,
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

আজ ৫ অক্টোবর রাত ৮.১৫ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাগণের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে,বৈঠক গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ১২ টি প্রস্তাব তুলে ধরা হয়,  প্রস্তাবনা:ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সাথে গণঅধিকার পরিষদের দ্বিতীয় দফা আলোচনায় চলমান পরিস্থিতিতে আমরা নিম্নোক্ত প্রস্তাব করছি। ১.অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা ও রোডম্যাপ প্রকাশ করা, ২.যেহেতু সংবিধান ও রাষ্ট্র সংস্কার অভ্যুত্থানের একটি মৌলিক ধারণা ও এ সময়ের অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। তাই গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচার এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, ৩.সরকারের কাজের সাথে রাজনৈতিক দল ও জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ ,কর্মঠ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো, ৪.শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলে দুর্নীতি ,লুটপাট করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া ,অর্থপাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গত ১৫ বছরে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ,৫.সরকারি বিভিন্ন দপ্তরে গত ১৫ বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ ,দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি-আধা সরকারি চাকরিতে মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান,৬.রদবদলের নামে ডিসি এসপিসহ পুলিশ ও প্রশাসনে আ.লীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন, ৭.যুগের চাহিদাকে প্রাধান্য দিয়ে কর্মমুখী ও গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন, ৮.দুদক পুর্নগঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন করা,৯ .যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধাসহ ইউরোপ ও অন্যান্য দেশে গার্মেন্টস ও পণ্য রপ্তানির সুযোগের সৃষ্টিরসহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে “জি টু জি ” পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো,১০.সিটিজেন চার্টার করে দ্রুত সময়ে সকল ধরণের নাগরিক সেবা নিশ্চিত করা,১১.দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংসদের মেয়াদ ৪ বছর করা, ১২.যেসব বাংলাদেশের দূতাবাস নেই সেখানে দূতাবাস সেবা প্রদান ও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, বৈঠকে অংশগ্রহণ করেন :-১.নুরুল হক নুর সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি) ২.মোঃ রাশেদ খাঁন সাধারণ সম্পাদক ,গণঅধিকার পরিষদ (জিওপি) ৩.হাসান আল মামুন  যুগ্মসাধারণ সম্পাদক ,গণঅধিকার পরিষদ (জিওপি) ৪.ফাতেমা তাসনিম সদস্য উচ্চতর পরিষদ ,গণঅধিকার পরিষদ (জিওপি) ৫.এ্যাড.নূরে এরশাদ সিদ্দিকী সদস্য উচ্চতর পরিষদ ,গণঅধিকার পরিষদ (জিওপি)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধান উপদেষ্টার সাথে গণঅধিকার পরিষদের বৈঠকে জাতীয় সংসদের মেয়াদ ৪ বছর করার প্রস্তাব।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪