ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

ডাকটিকিট অবমুক্ত বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক 

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০১:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এক বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে “বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের” নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডাকটিকিট অবমুক্ত বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক 

নিউজ প্রকাশের সময় : ০১:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪