ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিলেন শিক্ষকরা

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছে নাগরপুর উপজেলার সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের নিকট উপজেলা সহকারী শিক্ষকদের পক্ষে সমন্বয়ক মো. জাকির হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করেন। শিক্ষক সমন্বয়ক মো. জাকির হোসেন বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও আমরা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছি। অথচ আমাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। এতে আমাদের দাবীর পক্ষে সকল যৌক্তিকতা ও ন্যায্যতা তুলে ধরা হয়েছে। আমরা আশাবাদী এই সমস্যার দ্রুত সমাধান হবে।নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দীপ ভৌমিক মুঠোফোনে জানায়, শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে আমরা একটি স্মারকলিপি পেয়েছি। এটি সংশ্লিষ্ট দফতর বরাবর প্রেরণ করা হবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকতারা এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিলেন শিক্ষকরা

নিউজ প্রকাশের সময় : ০২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪