ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জয়পুরহাট কালাইয়ে মাত্রাই ইউনিয়নে রাস্তার বেহাল অবস্থা

রিপোর্টার মো:মিশিকুল মন্ডল 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রা ইউনিয়নে ৩ নাম্বার ওয়ার্ড পার্বতীপুর, বেচখন্ড , শিবসমুদ্র ও বলিস শিবসমুদ্র গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটির বেহাল অবস্থা। কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্যে রাস্তা খনন করে বালু ঢেলে রাখা হয়েছে। উক্ত কয়েক গ্রামের লোকজন জানান, দীর্ঘ ৭ মাস হল রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। ঢেলে রাখা বালুগুলো বৃষ্টির পানিতে পাশের জমিতে নেমে যাওয়ায় রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এতে করে মাঠ থেকে ভ্যানে করে আলু ও ধান বাড়িতে আনা খুবই কষ্টকর এবং বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল। এছাড়াও , ভ্যান , ইজি বাইক, সাইকেল, মোটরসাইকেল চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অত্যন্ত কষ্টের সাথে রোগীকে ভ্যানে করে হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। উক্ত রাস্তার নির্মাণ কাজটি দ্রুত সম্পূর্ণ করার জন্য কয়েক গ্রামের লোকজন জোর দাবি জানিয়েছেন। ওই রাস্তার ঠিকাদার কালিচরণ আগরওয়ালা, বাসা জয়পুরহাট রেপ ক্যাম্পের সামনে। তার সাথে ০১৭১২-৫৭৬৩৯৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মোবাইলসেট বন্ধ পাওয়া যায়। কানাই উপজেলা প্রকৌশলীসিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করে জানা যায় উক্ত রাস্তার ঠিকাদার পলাতক রয়েছে,তবে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট কালাইয়ে মাত্রাই ইউনিয়নে রাস্তার বেহাল অবস্থা

নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪