ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় ইউপি মেম্বার গ্রেপ্তার

রিপোর্টার মোঃ সোরহাব
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতার মামলায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রশিদ মেম্বরকে (৫০) যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৭। তিনি ফতুল্লার বক্তাবলী গোপালনগর এলাকার আজগর আলীর ছেলে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১’র উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট বাইপাস মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জে আসামির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহতনারায়ণগঞ্জে শামীম ওসমানসহ সাবেক ৫ এমপির বিরুদ্ধে মামলানারায়ণগঞ্জে সেনাসদস্যকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামি রশিদ নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতা হত্যাচেষ্টাসহ নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামি। তিনি ও তার অন্য সহযোগীরা ১৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের কর্মসূচিকে প্রতিহত করতে নিরীহ ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করেন। এতে অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হন। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নং-২০।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামি রশিদ মেম্বারের বিরুদ্ধে রাজশাহীর পবা থানা, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে ছাত্র আন্দোলনে নাশকতার মামলায় ইউপি মেম্বার গ্রেপ্তার

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪