ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ। 

দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে – মির্জা আব্বাস।

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,

দেশের পরিস্থিতি এখন ঘোলাটে।দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তির বাংলাদেশ চায়।

আজ মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবু’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আস্থা হারায় এমন কোনো কাজ যেনো সরকার না করে।

নির্বাচনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “বিএনপি যদি নির্বাচনের কথা বলে তাহলে আপনারা বলেন বিএনপি ক্ষমতার জন্য পাগল,আমি বলতে চাই আপনারা ক্ষমতায় থাকার জন্য পাগল।কবে,কখন নির্বাচন হবে তা জাতিকে নিশ্চয়তার সাথে জানান”

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির মালিকানা সারাদেশের জনগণের।

জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, শত চেষ্টা করলেও জিয়া পরিবারকে নির্মূল করা সম্ভব না।

সভার সভাপতিত্ব করেন, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে – মির্জা আব্বাস।

নিউজ প্রকাশের সময় : ০২:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪