ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ। 

দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক : জামায়াতের ভারপ্রাপ্ত আমির

স্টাফ রিপোর্টার :মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষক যদি সৎ-চরিত্রবান হয় তাহলে ছাত্রও সৎ-চরিত্রবান হবে। একটি দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক। ইসলামি শিক্ষা ব্যতীত সততা, সত্যবাদীতা, নিষ্ঠা, আন্তরিকতা সৃষ্টি অসম্ভব।

আল্লাহর প্রথম বাণীই হলো পড়। নবী মুহাম্মদকে (সা.) তিনি উম্মতের শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন।

শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক মিলনায়তনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চল শিক্ষক ফেডারেশন সভাপতি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এখন পাঠ্যপুস্তকে নজরুল, ফররুখ, শেখ সাদি, মুজতবা আলী বা আলিম উদ্দিনের লেখা ছড়া কবিতা প্রবন্ধ দেখা যায় না।

হিন্দু ধর্মের লেখকদের কবিতা প্রবন্ধ দিয়ে পরিপূর্ণ। আমাদের জাতিকে হিন্দুয়ানীসহ বিজাতীয় শিক্ষা সংস্কৃতির লালন করা হচ্ছে। এমনকি মাদ্রাসা আর স্কুলের বই একই করে দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি জেলা উপদেষ্টা অধ্যাপক আবদুল খালেক বলেন, গত ১৭ বছরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

আগামীতে উন্নত জাতি গঠনে শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে ঢেলে সাজাতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মর্তুজা, কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, নোমায়ুন, আনারুল ইসলাম। সম্মেলনে মাস্টার নাজমুল আলমের সভাপতিত্বে উপস্থাপনা করেন মোখলেছুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশকে পরিবর্তন করে দিতে সর্বাগ্রে প্রয়োজন সুশিক্ষিত নাগরিক : জামায়াতের ভারপ্রাপ্ত আমির

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪