ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফ্রেব্রুয়ারীর মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতা অধ্যক্ষ সেলিমের।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, কেয়াটেকার সরকারের রাজনৈতিক দল নাই। তাই আমরা তারেক রহমানের নির্দেশে সরকারকে সহযোগিতা করছি। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন। কারণ পরিবেশ আছে। আওয়ামী লীগ নাই পালিয়ে গেছে। আমরা আপনাদের সহযোগিতা করছি। এ সুযোগ নিয়ে যদি মনে করেন, নরম গদিতে আরামে আছেন তাহলে গদি শক্ত হতে সময় লাগবে না। আপনারা এসি রুমে আরামে বসে কাজ করছেন আমাদের কারণে। এজন্য একেকজন উপদেষ্টা একেক কথা বলবেন সেটা কিন্তু হবে না।

শনিবার (৩০ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় আয়োজিত উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। সম্মেলনে উপস্থিত একাধিক বক্তা সাবেক আইনমন্ত্রীর বিচার দাবি করেন।
প্রধান অতিথি সেলিম ভূঁইয়া বলেন, আইনমন্ত্রী ছিলেন বেআইনি ও অবৈধ মন্ত্রী। কারণ ওনার সরকারই ছিল অবৈধ সরকার। আর ওনি তো ছিলেন এবনরমাল লোক। তাই ওনাকে নিয়ে আমার বলার কিছু নাই। বেআইনি মন্ত্রী দরবেশকে (সালমান এফ রহমান) ধরিয়ে দিয়েছিলেন। দাঁড়ি-গোঁফ কাটায় দরবেশকে পুলিশ চিনতে পারে নাই। এক নৌকাতে থাকা বেআইনি মন্ত্রী তাকে দেখিয়ে দেন। কি বন্ধুত্বের নিদর্শন এটা। এসময় তিনি আইনমন্ত্রীর কসবার বাড়িকে জাদুঘর বানাতে আহ্বান জানান।
সম্মেলনে স্বাগত বক্তব্যে কবির আহমেদ বলেন, আইনমন্ত্রীর আমলে আমাদের নেতাকর্মীদের জেল খাটিয়েছে। জুলুম-অত্যাচার করেছে। পুরো দেশ তার কব্জায় ছিল। পুলিশ বাহিনী ও তার সাঙ্গপাঙ্গ দিয়ে সম্মেলন বানচাল করিয়েছে। আমাদের দুর্ভাগ্য তিনি আমাদের এলাকার সন্তান। সংসদীয় এলাকার কসবার ১৭ জনকে হত্যা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা তার নেতাকর্মীদের আগুনে ফেলে পালিয়েছে। তার দোসররা এখন বিএনপিতে আসতে চায়। আমরা তাদেরকে আনব না। যে নিয়ে আসতে চাইবে তাকেও ক্ষমা করবো না।
সম্মেলনে কসবা উপজেলা বিএনপির সভাপতি মো. অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নূরে আলম সিদ্দিকী, বেলাল উদ্দিন সরকার তুহিন, শরীফুল ইসলাম স্বপন, ইকলিল আজম, আসাদুজ্জামান শাহীন কামাল উদ্দিন, শাহীনূর রহমান, সমীর চক্রবর্তী, ইসমত আরা সুলতানা, শামীমা বাছির স্মৃতি প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ গ্রহণে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্রেব্রুয়ারীর মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতা অধ্যক্ষ সেলিমের।

নিউজ প্রকাশের সময় : ০৭:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪