সংবাদ শিরোনাম ::
আল্লাহর কুদরত নাকি ভৌতিক কোন ঘটনা

সাইফুল ইসলাম ছগির (বরগুনা জেলা প্রতিনিধি)
- নিউজ প্রকাশের সময় : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

বরগুনা: বরগুনা জেলার সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন এর খাকদোন নদীর পাড়ে অবস্থিত ছিলো একটি ফলসহ চালতা গাছ কিন্তু আজ সকালে স্থানীয় লোকজন দেখতে পায়, নদীর পাড় ভেঙে চালতা গাছটি নদীর মাঝে চলে গেছে এবং স্থীর আবস্থায় আছে, স্রোতের মধ্যে ও কোন দিকে হেলেদুলে পড়ছে না অথচও গাছটির দুপাশেই নৌকা চলাচল করছে।
স্থানীয় লোকজন এক একজন এক এক মতামত দিচ্ছে, কেউ বলছে এটা আল্লাহর কুদরত এর কারনে এমন মনে হচ্ছে, আবার কেউ বলছে গাছটি র সাথে হয়তোও জ্বীন আছে তার জন্য নদীর মাঝে আছে এবং ডুবেও যাচ্ছে না,কোন দিকে কাত হয়েও যাচ্ছে না।
এই ঘটনা দেখতে উৎসুক জনতা বীর জমাচ্ছে এবং একেকজন একেক মতামত প্রকাশ করছেন,কেউ কেউ বলছে দেখা যাক, কতদিন এভাবে থাকে গাছটি।












