ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

কুমিল্লা দাউদকান্দিতে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃআনজার শাহ কুমিল্লা জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষে “নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা—মানবাধিকারের সবার সমতা” প্রতিপাদ্যে কুমিল্লায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি, কুমিল্লা জেলা শাখা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উপদেষ্টা জনাব নূরআলম ভূঁইয়া (আলম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈয়াইর ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মোঃ জসীম উদ্দিন মিয়াজী, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফেরদৌস রহমান, এস.আর. আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব শাহীন আহম্মেদ চৌধুরী, নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইঞ্জি: হেলাল উদ্দিন শিকদার, কাদিয়ারভাঙ্গা বেগম রহিমা-রোশন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক শরীফ প্রধান, অত্র সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ আনজার শাহ, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক প্রধান,  বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জি: আশেক উল্লাহ, আইনজীবী সহকারী মোহাম্মদ আলী, সমাজসেবক মোঃ জয়নাল সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি, কুমিল্লা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাসেল রাফি এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম এবং সার্বিক তত্তাবধানে ছিলেন অ্যাডভোকেট কামাল হোসেন।

বক্তারা মানবাধিকার সুরক্ষায় আইনি সচেতনতা, সামাজিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “মানবাধিকার কেবল আইন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। প্রতিটি মানুষকে সচেতন হতে হবে তার নিজের এবং অপরের অধিকারের বিষয়ে।”

বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে মানবাধিকার রক্ষায় চ্যালেঞ্জ থাকলেও সবাই একসঙ্গে কাজ করলে তা সম্ভব। মানবাধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইনি সুরক্ষা ব্যবস্থা এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা সভার পরে নৈয়াইর বাজারে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি বাজার প্রদক্ষিণ করে মানবাধিকার সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানের সমাপ্তিতে মানবাধিকার রক্ষায় সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা দাউদকান্দিতে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি’র র্য্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪