সংবাদ শিরোনাম ::
মহান বিজয় দিবস উপলক্ষে এনডিএফের ফ্রি মেডিকেল ক্যাম্প।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টোরস ফোরাম(এনডিএফ)উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের টেংকেরপাড় পৌর মুক্তমঞ্ছ মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া। এনডিএফের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ও জামায়াত নেতা ডা. এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির গোলাম ফারুক, জেলা সেক্রেটারী জেনারেল মাও মোবারক হোসেন প্রমুখ।সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্পে মেডিসিন, অর্থপেডিক্স,সার্জারি, প্যাথলজি, শিশু, কার্ডিওলজিসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক কয়েক শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেন।















