ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

বিপিএম পদকের জন্য সুপারিশ ভাটারার সেই এএসআই পাবেন ভাতা,

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী আটক করে আলোচনার জন্ম দিয়েছেন ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিন। তার জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকের জন্য সুপারিশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

এর আগে সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে আজ ডিএমপি কমিশনার বলেন, আগে তো আইজিপি, কমিশনার, এসপি-ডিসিরা পুলিশ পদক নিয়ে ব্যস্ত ছিলেন। এরকম কালচার আগে থাকলেও এখন আর হবে না। আমি সেরকম মানুষ না। জুনিয়র অফিসার কাজ করবে, জীবন দেবে, আর পদক নেব আমি, এমন কমিশনার আমি না।

তিনি আরও বলেন, ভাটারা থানার ওই এএসআই নিজের জীবন ঝুঁকি সত্ত্বেও চাঁদাবাজকে জাপটে ধরেছেন। সে একা করেছে। ছুরিকাঘাতে আহত হয়েছেন, তার ডেডিকেশনটাকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে। তাকে ঝুঁকি ভাতা দেওয়া হবে। এই প্রস্তাব আমি লিখে আজকে পুলিশ সদর দপ্তরে পাঠাব। এক সপ্তাহের মধ্যে সেটা হবে। মাসে ১৫০০ টাকা সে ঝুঁকি ভাতা পাবেন। এছাড়া সে এককালীন এক লাখ টাকা পাবেন। তিনি অবসরে যাওয়ার পরও যেন কার্যকর থাকে সে ব্যবস্থা করা হবে।

বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে কর ফাঁকির প্রমাণ
ইউনিটেও থাকছে না ভিন্নতা, একই পোশাক পরবেন সব পুলিশ সদস্য
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেপ্তার করেন এএসআই মেসবাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিএম পদকের জন্য সুপারিশ ভাটারার সেই এএসআই পাবেন ভাতা,

নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫