ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন দ. কোরিয়ার

রিপোর্টার মোঃ সোহেল
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত রাষ্ট্রদূত লি জিওংকিউ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিশেষ দূত এ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশেষ দূত দুই দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জানান, ১৫০টি কোরিয়ান কোম্পানি বাংলাদেশে কাজ করছে এবং আরও গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ খুঁজছে।

পররাষ্ট্রসচিব জুলাই-আগস্ট বিপ্লবের পর স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে বিশেষ দূতকে অবহিত করেন। ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর নিশ্চিত করার জন্য নির্বাচন আয়োজনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন।

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত
শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া: রয়টার্সকে ড. ইউনূস

তিনি কৃষি, উচ্চ প্রযুক্তির পোশাক, স্মার্ট সিটি উন্নয়ন এবং ইলেকট্রনিক্সে কোরিয়ান বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের আগ্রহের ওপর জোর দিয়েছেন। তিনি ব্যবসা-বাণিজ্য এবং চেম্বার-টু-চেম্বার সম্পর্ক বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার জন্য অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির দ্রুত অগ্রগতির আহ্বান জানান।

বিশেষ দূত বাংলাদেশি শ্রমিকদের অবদান এবং কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেন। পররাষ্ট্রসচিব দক্ষিণ কোরিয়ার কর্মসংস্থান অনুমতি ব্যবস্থার (ইপিএস) প্রশংসা করেন। তিনি দক্ষিণ কোরিয়ার বৈশ্বিক সফট পাওয়ারেরও প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য ধন্যবাদ জানান। বিশেষ দূত এই ইস্যুতে দক্ষিণ কোরিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থন দ. কোরিয়ার

নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫