ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

বনানীতে র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে শহিদ বেপরোয়া

সাইফ আহমেদ, বনানী (ঢাকা) সংবাদদাতা:
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়দানকারী শহিদ (৩৬)। শহিদ কখনও র‌্যাব, কখনও পুলিশ, কখনও ডিবি’র সোর্স পরিচয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। ফুটপাতের দোকানী থেকে শুরু করে গাড়ির গ্যারেজ ও ভাঙ্গারী দোকান থেকে চাঁদাবাজি করে আসছে সে।

শহিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে র‌্যাব ও ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখানো হচ্ছে। বনানীর বস্তি এলাকা গুলোর দোকানী ও ভুক্তভোগীদের কাছে এক মূর্তিমান আতঙ্কের আরেক নাম সোর্স শহিদ। আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে নানা অপরাধমূলক কর্মকান্ড করেও বহাল তবিয়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

অভিযোগ উঠেছে বর্তমানে মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা, ছিনতাই, ডাকাতি, চুরিসহ অসামাজিক কার্যকলাপ এবং অপরাধ জগতের অঘোষিত নিয়ন্ত্রক হতে চান সোর্স শহিদ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে শহিদের শেল্টারে বনানী ২ নাম্বার রোড, এরশাদ নগর, বেলতলা, বেদে বস্তিসহ অসংখ্য স্পটে চলছে মাদক ব্যবসা। তাদের এই মাদক ব্যবসায় বাধা দিলে বাধাদানকারীকে নিয়ে চলে ষড়যন্ত্র। কখনও র‌্যাব, কখনও ডিবি, কখনও পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি ও মিথ্যা মামলা আবার কখনও মারধরের হুমকিও দেওয়া হয়।

সূত্রে জানা যায়, র‌্যাব, ডিবি ও পুলিশের কতিপয় সদস্যদের সাথে সোর্স শহিদের ভালো সখ্যতা থাকায় বুক ফুলিয়ে বীরদর্পে তার বাহিনীর মাধ্যমে রমরমা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। অপরাধীদের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের সাথে জড়িত সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ রয়েছে। বনানী থানা পুলিশের কোন সোর্স নেই বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) মো. আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজ ও মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। পুলিশ বা ডিবি পুলিশের কোন সোর্স নেই। কেউ পুলিশের নাম ভাঙ্গিয়ে চললে, তাকে আমরা ছাড় দেব না। তাকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনানীতে র‌্যাব ও পুলিশের সোর্স পরিচয়ে শহিদ বেপরোয়া

নিউজ প্রকাশের সময় : ০৮:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫