ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

রাজশাহীর তানোরে গভীর নলকূপ দখলের অভিযোগ

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের ইউপি মোহর মাঠে বিএমডিএ’র একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে।এঘটনায় অপারেটর শামসুর রহমান তুষার বাদি হয়ে কাবিল কাজি ও আলম কাজির বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৪৬, মোহর মৌজার ১৮২ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের, বৈধ অপারেটর মোহর গ্রামের হাবিবুর রহমানের পুত্র শামসুর রহমান তুষার।কিন্ত্ত মোহর গ্রামের মৃত পিয়ার কাজির পুত্র কাবিল ও আলম কাজি গভীর নলকুপ জবরদখল করেছে।

এদিকে ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দেড়শ’ বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর তুষার ও তার আত্মীয় স্বজনদের। কিন্ত্ত যারা অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে স্কীমে তাদের তেমন কোনো জমি নাই। অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গভীর নলকুপ অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ওই গভীর নলকুপে তিন জন কৃষক আবেদন করেন। কিন্ত্ত যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে তুষারকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ। কিন্ত্ত মোহর গ্রামের কাবিল ও আলম কাজি কথিত কমিটি গঠনের নামে গভীর নলকুপ জবরদখল করেছে। তারা বৈধ অপারেটরকে গভীর নলকুপে যেতে দিচ্ছেন না।আবার কাবিল ও আলম কৃষকদের কাছে থেকে বিঘা প্রতি দেড় হাজার টাকা করে সেচ চার্জ আদায় করেছেন। এতে সেচ নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়ায় ফসলহানির আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে।
কৃষক মাসুদ, সালাম ও জব্বার বলেন, কাবিল ও আলম অপারেটর না হয়েও জোরপুর্বক কৃষকের কাছে সেচ চার্জ আদায় করছেন। তারা বলেন,বৈধ অপারেটরকে দায়িত্ব বুঝে দেয়া না হলে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এবিষয়ে তারা আইন প্রয়োগকারী সংস্থার উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এবিষয়ে জানতে চাইলে আলম কাজি বলেন,তিনি ডিপের চাবি বৈধ অপারেটরকে দিতে বলেছেন,কিন্ত্ত কাবিল কাজি চাবি দিচ্ছেন না।এবিষয়ে জানতে চাইলে কাবিল কাজি বলেন, চাবি অপারেটর তুষারকে সময় মতো দিয়ে দেয়া হবে। এবিষয়ে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, বৈধ অপারেটরকে চাবি দিতে বলা হয়েছে,চাবি না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীর তানোরে গভীর নলকূপ দখলের অভিযোগ

নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫