ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

দামুড়হুদায় প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করলো চুয়াডাঙ্গা ব্যাটলিয়ন (বিজিবি-৬)

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ।
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘরে অভিযান চালিয়ে চারটি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড ৬-বিজিবি। স্বর্ণেরবারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে অভিযুক্ত বাড়ির মালিককে আটক করতে পারেনি বিজিবি।আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ – বিজিবি জানতে পারে, দামুড়হুদার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী চালানো হয়।অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়ালঘরের ভিতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো (২.৩৩৫ কেজি) ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন (পিবিজিএম) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদায় প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করলো চুয়াডাঙ্গা ব্যাটলিয়ন (বিজিবি-৬)

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫