ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

রিপোর্টার রোজিনা বেগম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

সদ্য বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর বিদায়ী ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে আগামী ঈদুল আযহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২২ দিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সংবাদ সম্মেলন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারী থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী ও প্রতীকী অনশন পালন করে আসছে। ইতোমধ্যে সংগঠনটি মার্চ টু সেক্রেটারিয়েট, মার্চ টু যমুনা, মার্চ টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভমিছিল, জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে। সংগঠনটির আহ্বানে ইতিমধ্যে বাংলাদেশের ৩১ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১ দিন অর্ধদিবস এবং ৩ দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারী প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে জোটের ৭ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির এর সাথে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। নেতৃবৃন্দ এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেয়ার সুস্পষ্ট ঘোষণা অথবা প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে, শিক্ষা উপদেষ্টা শীঘ্রই প্রেস ব্রিফিং করে শিক্ষকদের দাবি দাওয়ার ব্যাপারে জানাবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিদায় ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আযহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আযহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে, শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আযহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আযহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

জোটের আহহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী। লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেওয়ায় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান। জাতীয় প্রেসক্লাবের সামনের ২২ দিনের আন্দোলনের খবর প্রচার করায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যদের প্রতি। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাবের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের। তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিওভুক্ত প্রায় ৬ লক্ষ শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন।
জোটের সমন্বয়কারী জহিরুল ইসলাম ও যুগা সদস্য সচিব আবুল বাসারের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীগণ বলেন যে, এ সরকার আমাদের সরকার, আমাদের ছাত্রদের জীবনের বিনিময়ে গঠিত সরকার বাংলাদেশ থেকে সকল বৈষম্য নিরসন করবে এটা আমাদের বিশ্বাস। নতুন শিক্ষা উপদেষ্টার নিকট টেকসই উন্নত মানের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাছেদ আলী, আফরোজা শ্রাবণ, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আব্দুল হাই সিদ্দিকী, শান্ত ইসলাম, মিজানুর রহমান মাহিন, আব্দুল হালিম, আহসান হাবিব, মিজানুর রহমান, আবু তালেব সোহাগ, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু, নূরুল আমিন হেলালী, মামুনুর রশীদ, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, বশির আহমেদ, আবুল হোসেন, মোঃ বাসির, সাবরিনা, মোঃ আব্দুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট

নিউজ প্রকাশের সময় : ০৩:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫