ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটে সম্প্রতি তিনজন সাংবাদিকের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) জেলা শহরের মিশনমোড় চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন জেলার সংবাদকর্মীরা।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা যখন দুর্নীতি, অবৈধ বালু উত্তোলন বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান, তখনই তাদের ওপর হামলা চালানো হয় কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া, পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়ার ঘটনাও ঘটছে। প্রশাসনের তরফ থেকে অনেক সময় এগুলো উদ্ধার করা হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বক্তারা আরও বলেন, “আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এসব ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল তাদের ওপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন।

বক্তারা লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লালমনিরহাটে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫