গাজায় গণ*হত্যার প্রতিবাদে কেরানিগঞ্জে বৃহত্তর জাজিরা তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল,

- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে


পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ সহায়তায় গাজায় চলমান গণহত্যা এবং ভারতীয় হিন্দুত্ববাদী সরকারের মুসলিম নিধনের প্রতিবাদে কেরানিগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর জাজিরা তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে আসেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলেন, “ইসরায়েল যা করছে, তা কেবল ফিলিস্তিনিদের নয়, গোটা মানবতার ওপর আঘাত।” একইসঙ্গে বক্তারা ভারতের মুসলিম নিধনের রাজনীতি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “আমরা আজ এখানে গাজায় নিরীহ মুসলিমদের ওপর চালানো হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে এসেছি। বিশ্বের বিবেক আজ চুপ করে বসে আছে, কিন্তু আমরা চুপ থাকবো না।তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে শান্তি ফেরাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সমাবেশে গাজায় নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।বক্তারা আরও বলেন, “যতদিন অন্যায় চলবে, ততদিন তৌহিদী জনতা রাজপথে থাকবে। আমরা ইনশাআল্লাহ মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকবো।



















