ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সাংবাদিক উজ্জল মিয়ার উপর হা*মলার প্রতি*বাদে টাঙ্গাইলে মানববন্ধন

শিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উজ্জল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।শনিবার (১৭ মে) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা উজ্জল মিয়াসহ সারাদেশে সাংবাদিকদের উপর চলমান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। অথচ তারা বারবার হামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।আয়োজক সংগঠন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখা জানিয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।সংগঠনটি সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক উজ্জল মিয়ার উপর হা*মলার প্রতি*বাদে টাঙ্গাইলে মানববন্ধন

নিউজ প্রকাশের সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫