ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাগরপুরে জমি বিরোধে বিএনপি নেতার হামলায় নি*হত ১, আহত ৪

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে একজন নিহত এবং অন্তত চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার সাথে উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার নাম জড়িয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চলা বিরোধের এক পর্যায়ে বিএনপি নেতা মো. বাদশা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ মে) সকাল ৬টার দিকে নাগরপুর উপজেলার মামুদ নগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে। নিহত আব্দুল জব্বার (৫০) ঐ গ্রামের মৃত চান মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন – রবিউল (২১), আজিজ (৩৫), আলী (৫৫), ও লাল হোসেন (৫০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত জব্বার মিয়া বাদশা মিয়ার চাচাতো ভাই বলে জানা গেছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাদশা মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই জব্বারের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। উক্ত জমি সংক্রান্ত বিষয়টি আদালতে মামলাধীন থাকা সত্ত্বেও বাদশা মিয়া এবং তার লোকজন রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবি ও উপ-জাতি বিষয়ক সম্পাদক এবং মামুদ নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।সূত্র মতে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বাদশা মিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল প্রক্রিয়া জোরদার করেন। গত রোববার (১৮ মে) আদালতে হাজিরা শেষে রাতে বাদশা ও তার সহযোগীরা জব্বারের পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং উসকানিমূলক আচরণ করে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বাদশা মিয়া দলবলসহ জব্বারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। বেধড়ক মারধরের ফলে জব্বার গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্যরা রক্ষা পেতে চেষ্টা করলেও হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি।পরিবার ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফারহানা আফরোজ জানান, জব্বার মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”স্থানীয় জনগণের দাবি, অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন বর্বর ঘটনা ঘটানোর সাহস না পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে জমি বিরোধে বিএনপি নেতার হামলায় নি*হত ১, আহত ৪

নিউজ প্রকাশের সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫