ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ঈদুল আজহা উপলক্ষে দপ্তিয়র ইউনিয়নে ২,০৯১ জন উপকারভোগীর মাঝে ভিজিএফ চাউল বিতরণ

সিপন রানা নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

২০২৪-২০২৫ অর্থ বছরের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় টাংগাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়ন পরিষদে এক বিশেষ চাউল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের মোট ২,০৯১ জন দুঃস্থ ও অসহায় নারী-পুরুষের মাঝে চাউল বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী পরিবারকে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পরিমাণ চাউল সরবরাহ করা হয়, যাতে তারা পবিত্র ঈদুল আজহা আনন্দের সাথে উদযাপন করতে পারে।চাউল বিতরণ কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সম্পন্ন হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এম. ফিরোজ সিদ্দিক, যিনি নিজ হাতে চাউল বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: তারা মিয়া, ট্যাগ অফিসার ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি মো: নওশাদ আলম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী ফিরোজ আকন্দ, এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: বাবুল হোসেন।এছাড়াও প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন এবং নিজেদের ওয়ার্ডের তালিকাভুক্ত উপকারভোগীদের যথাযথভাবে চিহ্নিত করে চাউল বিতরণে সহায়তা করেন।চেয়ারম্যান এম. ফিরোজ সিদ্দিক বলেন, বিতরণ কার্যক্রম যাতে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে জন্য আগে থেকেই তালিকা যাচাই-বাছাই করা হয়েছে এবং ওয়ার্ডভিত্তিক বিতরণের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির এই সহায়তা সরকার প্রতি বছর ঈদ ও বিশেষ দুর্যোগকালে চালু করে থাকে, যাতে সমাজের সবচেয়ে নিন্মআয়ের মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহা উপলক্ষে দপ্তিয়র ইউনিয়নে ২,০৯১ জন উপকারভোগীর মাঝে ভিজিএফ চাউল বিতরণ

নিউজ প্রকাশের সময় : ০৫:০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫