ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক শেষ

- নিউজ প্রকাশের সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

রিপোর্টার মিনা আক্তার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় সাড়ে ৩টার পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত বৈঠকটি শেষ হয়েছে।
ড. ইউনূসকে মায়ের সালাম পৌঁছে দিলেন তারেক রহমান
ভারতে বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক
ড. ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার
বৈঠক শেষে তারেক রহমান তার লন্ডনে বাসভবনে ফিরে গেছেন বলে জানান শায়রুল কবির।
এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।
















