ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জাতীয় সমাবেশ সফল করতে বাজারে-বাজারে প্রচারণা, জনগণের মাঝে ব্যাপক সাড়া

মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে ব্যাপক জনসংযোগ এবং প্রচার অভিযান পরিচালিত হয়েছে।রোববার (১৩ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ কার্যক্রমে বাজারের দোকানপাট ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। একইসঙ্গে পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। স্থানীয় জনসাধারণের মধ্যে এ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন রতনপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আবুল বাসার। উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুব শাখার সভাপতি মাওলানা আকছেদুর রহমান, সহসভাপতি হাফেজ মাওলানা আবু হাসান মিসবাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।এছাড়াও প্রবাসী ও সমাজসেবক হিসেবে পরিচিত রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন এ কর্মসূচিতে সরাসরি অংশ নেন। তার অংশগ্রহণ স্থানীয় কর্মীদের মাঝে উৎসাহ জুগিয়েছে বলে জানা গেছে।আসন্ন জাতীয় সমাবেশের কেন্দ্রীয় দাবিগুলোর মধ্যে রয়েছে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড গঠন, জুলাই মাসসহ অতীতের সকল গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার ও “জুলাই সনদ” বাস্তবায়ন, শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং এক কোটির বেশি প্রবাসী নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা।নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জাতীয়ভাবে তুলে ধরা হবে। জাতীয় সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই প্রচারাভিযান পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় সমাবেশ সফল করতে বাজারে-বাজারে প্রচারণা, জনগণের মাঝে ব্যাপক সাড়া

নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫