ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

শাহজালাল বিমানবন্দরে প্রবেশ সীমিত: এক যাত্রীর সঙ্গে মাত্র দুইজনের অনুমতি

রিপোর্টার মোঃআনজার শাহ্
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ্

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে বা বিদায় দিতে আসা স্বজনদের সংখ্যা সীমিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রার সময়ের ভিড় ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায়, একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন অভ্যর্থনাকারী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী রোববার (২৭ জুলাই) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে এই নিয়ম প্রযোজ্য হবে।

বেবিচক জানিয়েছে, বিমানবন্দরে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট কমানো এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাফেরা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে প্রবেশ সীমিত: এক যাত্রীর সঙ্গে মাত্র দুইজনের অনুমতি

নিউজ প্রকাশের সময় : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫