ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

জুলাই অভ্যুত্থানের শক্তির প্রতি ছাত্রদের সমর্থন জারি থাকবে”—ছাত্র নেতা আবু বাকের মজুমদার

রিপোর্টার মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ

“মুজিববাদ, চাঁদাবাজি, সন্ত্রাস ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চলমান আদর্শিক লড়াইয়ে এনসিপির প্রতি ছাত্রসমাজের আদর্শিক সমর্থন জারি থাকবে”—এমন মন্তব্য করেছেন ছাত্র সংসদের আহ্বায়ক মো. আবু বাকের মজুমদার।

শুক্রবার (২৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “আজ সিলেটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে ছাত্রদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রসমাজ শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে, ইনশাল্লাহ।”

এ সময় তিনি চলমান আদর্শিক সংগ্রামে এনসিপির ভূমিকার প্রশংসা করেন এবং সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমের ভিত্তিতে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

সিলেটের আজকের পদযাত্রাকে কেন্দ্র করে ছাত্রদের অংশগ্রহণ ও স্লোগানে মুখরিত পরিবেশ ছিল। পদযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্ররাও যোগ দেন বলে জানা গেছে।

উল্লেখ্য, “জুলাই অভ্যুত্থান” এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রেক্ষাপটে ছাত্রদের এমন সক্রিয় অংশগ্রহণ আগামী রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই অভ্যুত্থানের শক্তির প্রতি ছাত্রদের সমর্থন জারি থাকবে”—ছাত্র নেতা আবু বাকের মজুমদার

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫