চাঁ*দাবাজির সংবাদ করায় সাংবাদিককে কু*পিয়ে হ*ত্যা

- নিউজ প্রকাশের সময় : ১০:৪৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃআনজার শাহ
গাজীপুর: চাঁ*দাবাজ চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নি*র্মম হ-*ত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে গাজীপুরের জয়দেবপুর মোড়ে তাকে কু*পিয়ে হ*ত্যা করেছে একদল স*ন্ত্রাসী।
নি*হত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তুহিন সম্প্রতি এলাকার একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। এরই জেরে পরিকল্পিতভাবে আজ দুপুরে জয়দেবপুর মোড়ে তার উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কু*পিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃ*ত্যু হয়।
এই নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী মহল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়, “চাঁদাবাজির মতো অপরাধ তুলে ধরলে যদি একজন সাংবাদিককে জীবন দিতে হয়, তাহলে তা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-এর আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
















