ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সাংবাদিক হত্যা*কাণ্ডে শোক: “এই দেশে আর ভালো সাংবাদিক জন্ম নেবে না”—আলী সাগর ইমন

মোঃ আনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সহকর্মীর স্মরণে ও বিচার দাবিতে আজ(০৮ আগস্ট) বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত হয়ে সাংবাদিক ও মানবাধিকারকর্মী আলী সাগর ইমন তার ফেসবুক পোস্টে ব্যথিত কণ্ঠে লিখেছেন,”লিখে রাখেন আমি বলে দিলাম – এই দেশে আর ভালো সাংবাদিক জন্ম নেবে না।”তিনি আরও বলেন,”জানি এই মানববন্ধন করেও কোন লাভ হবে না। তবুও সহকর্মীর শোকে দাঁড়িয়েছি প্রেসক্লাবে, যদি অন্তত রাষ্ট্রের দয়া হয়। আমাদের নিরাপত্তা দেয়। এখন তো বেঁচে থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ।”সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলা, হয়রানি এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এ অবস্থায় পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।উল্লেখ্য, দৈনিক ‘প্রতিদিনের কাগজ’-এর গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে নির্মমভাবে খুন হন। এ ঘটনায় দেশজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিক হত্যা*কাণ্ডে শোক: “এই দেশে আর ভালো সাংবাদিক জন্ম নেবে না”—আলী সাগর ইমন

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫