ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ

রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

রিপোর্টার আবদুল্লাহ আল হৃদয়ঃ

– ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকারি খাস জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, যিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ. এম. শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে কিছু লোক আমতলী বাজারের সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। উপজেলা প্রশাসন তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, “স্থানীয়দের মাধ্যমে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করা হয়েছে।” এই অভিযানের মাধ্যমে সরকারি খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ

নিউজ প্রকাশের সময় : ০৭:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫