বাংলাদেশে প্রথমবার ভিডিও দেখে টাকা আয়ের সুযোগ

- নিউজ প্রকাশের সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এবার চালু হলো ভিডিও দেখে টাকা আয়ের নতুন একটি প্ল্যাটফর্ম। উদ্যোক্তাদের দাবি, এটাই দেশের প্রথম উদ্যোগ যেখানে সাধারণ দর্শকরা শুধু ভিডিও দেখে অর্থ উপার্জনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্ল্যাটফর্মে আপলোড করা ভিডিও দেখলেই দর্শকরা নির্দিষ্ট হারে অর্থ পাবেন। প্রতিটি ভিডিওর প্রতি মিনিট দেখার জন্য নির্ধারণ করা হয়েছে ২০ পয়সা। এছাড়া চ্যানেল সাবস্ক্রাইব করলে ৫ টাকা এবং প্রতিটি শেয়ারের জন্য ৫০ পয়সা দেওয়া হবে।
প্রতিদিন ২০ থেকে ৩০টি ভিডিও প্রকাশ করা হবে এবং প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য ন্যূনতম আট মিনিটের বেশি হবে। আয় করা অর্থ উত্তোলনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। দর্শকরা কিভাবে টাকা তুলতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে।
উদ্যোগটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই বলছেন, যদি এটি স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালিত হয় তবে দেশে অনলাইনে নতুন আয়ের সুযোগ তৈরি হবে।















