ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩ সাংবাদিকদের উপর পুলিশি হামলায় বাকরুদ্ধ সাংবাদিকেরা

রিপোর্টার  মোঃ মাহাবুব আলম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

রিপোর্টার  মোঃ মাহাবুব আলম

ঢাকা, ২৭ আগস্ট (বুধবার):
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নিউজ কভারেজ চলাকালীন সময়ে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনা সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলেছে। পুলিশের এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন সাংবাদিকেরা। ঘটনার পর অনেক সাংবাদিক বিষয়টি মেনে নিতে না পেরে হতাস ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাভিশনের সাংবাদিক মোশারফ হোসেন সিকদার, ইংরেজি নিউজ পোর্টালের রিপোর্টার শিমুল এবং আইটিবি-র রিপোর্টার আলম প্রেসক্লাবের সামনে অবস্থান ও সংবাদ সংগ্রহ কালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিনা উসকানিতে তাঁদের উপর হামলা চালায়। হামলায় সাংবাদিকরা শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তাঁদের পেশাগত সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

হামলার শিকার সাংবাদিক মোশারেফ হোসেন সিকদার বলেন, “আমরা শুধু পেশাগত দায়িত্ব পালন করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের উপর পুলিশ চড়াও হয়। সাংবাদিকদের নিরাপত্তা যদি রাস্তায় না থাকে, তাহলে আমরা কীভাবে কাজ করব?”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), এবং জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ একযোগে পুলিশের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছে।

সাংবাদিকদের অধিকার রক্ষায় অবিলম্বে জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত পুলিশ সদস্যদের শনাক্তকরণ এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সাংবাদিক নির্যাতনের এই ঘটনা সাংবাদিকদের  কাজের পরিবেশ ও বিদ্যমান স্বাধিনতা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। ঘটনার পরে,  সচেতন মহলের অনেকেই সাংবাদিকদের ন্যায্য কাজের পরিবেশ দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ সাংবাদিকদের উপর পুলিশি হামলায় বাকরুদ্ধ সাংবাদিকেরা

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫