ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

দাবি না মানলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি পূরণ না হলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ মহাসমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষক নেতারা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন-ভাতা ১১তম গ্রেডে নির্ধারণ, শতভাগ শিক্ষককে পদোন্নতির সুযোগ এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।
ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ মহাসমাবেশে বলেন, ‘প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নিলে ২৬ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আমরণ অনশন শুরু করব

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবি না মানলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫