ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত ৫

রিপোর্টার জয়নাল আবদিন
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

রিপোর্টার জয়নাল আবদিন

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবিকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন। এ সময় সাদুল্লাপুর উপজেলা বিএনপির কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

রোববার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর সদরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর শহরজুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীরা জানান, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে কাউন্সিল না করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এমন লোকজনকে দিয়ে অবৈধভাবে পকেট কমিটি গঠনের চেষ্টা চলছে। এর প্রতিবাদে তারা জেলা বিএনপির সভাপতি ডা. সাদিকের অপসারণ দাবিতে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। সমাবেশ চলাকালে ডা. সাদিক ও ছামছুল-সালামপন্থী নেতাকর্মীরা শাহিন আল পারভেজের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এতে চারিদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল ও উপজেলা বিএনপির কার্যালয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের ঘটানায় সাংবাদিক ও পুলিশসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ও সদস্য সচিব আব্দুস সালাম মিয়া কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিক-পুলিশসহ আহত ৫

নিউজ প্রকাশের সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫